যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ন্যায়বিচার পাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টির পরিবার ন্যায়বিচার পাবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি।

সোমবার (৪ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তরের সময় সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি নিহত লিমন-বৃষ্টির পরিবার ন্যায়বিচার পাবেন।”

প্রতিমন্ত্রী আরও জানান, লিমনের পর নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসা লিমনের মামা জানান, মরদেহ জামালপুরে গ্রামের বাড়িতে নেওয়া হবে।