মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩

৫৮

​নিজস্ব প্রতিবেদকঃ ​বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় এক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (০৩ মে) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজিরহাট থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিরা হলেন সাইফুল বেপারী: পিতা- আঃ জলিল বেপারী, গ্রাম- আজিমপুর, থানা- কাজিরহাট। ​মোঃ মাইনুল ইসলাম মোল্লা: পিতা- মোঃ শহিদুল ইসলাম, গ্রাম- আজিমপুর, থানা- কাজিরহাট। ​ফয়সাল কাজী: পিতা- খালেক কাজি, গ্রাম- মাউলতলা, থানা- হিজলা।

গ্রেফতারের পর আসামিদের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ ও অপরাধের ভিত্তিতে নিম্নলিখিত রায় প্রদান করেন সাইফুল বেপারী ও মাইনুল ইসলাম: উভয়কে মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একইসাথে ১,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ফয়সাল কাজীকে অপরাধের দায়ে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং তরুণ সমাজকে রক্ষায় এ ধরণের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। ​অভিযান শেষে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে কাজিরহাট থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।,