সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

৪২

রাজধানীর সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সচিবালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে বের হয়ে সেখানে যান।

প্রধানমন্ত্রীর হেঁটে যাওয়ার দৃশ্য দেখতে সড়কের এক পাশে উৎসুক জনতা ভিড় করেন। এসময় সাধারণ মানুষের শুভেচ্ছার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন জানান। পরে তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।