পুলিশের ১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

৩৮

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে- শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ একই ইউনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার হিসেবে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে, পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুল করিমকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, আরএমপির উপ-কমিশনার মো. আল মামুনকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।