আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

৩৫

ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই।

 আজ সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ভারতের সাথে সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে। ’

তিনি বলেন, ‘আমরা একটি ভালো শুরু চাই।’

আইনি প্রক্রিয়া অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় বিএনপি সরকারের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগনের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার। ’