ওমান উপকূলে মার্কিন সামরিক জাহাজে ইরানের হামলা

৪৩

ওমান উপকূলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক সামরিক জাহাজে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান।

আজ শনিবার (২৮ মার্চ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই অভিযানের খবর নিশ্চিত করেছে।

 

ওমানের সালালাহ বন্দর থেকে বেশ দূরে আন্তর্জাতিক জলসীমায় এই লক্ষ্যভেদী হামলা চালানো হয়।

 

ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, মার্কিন সেনাবাহিনীকে সহায়তা প্রদানকারী ওই লজিস্টিক জাহাজটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে এই অভিযানে প্রতিবেশী দেশ ওমানের সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন করা হয়নি বলে দাবি করেছে তেহরান। তারা স্পষ্ট করেছে যে, বন্ধুরাষ্ট্র ওমানের জাতীয় অখণ্ডতার প্রতি ইরান সর্বদা শ্রদ্ধাশীল।

 

একই দিনে ইসরায়েলের অভ্যন্তরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি।

তাদের বিবৃতিতে জানানো হয়, আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টারকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। ম

ধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে এই ঘটনা এক নতুন মাত্রা যোগ করল।