৪ দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন

৪৫

চার দিনের সরকারি সফরে আজ শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। প্রেসিডেন্টের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই প্রেসিডেন্টের নিজ জেলা পাবনায় প্রথম সফর।

সফর ঘিরে পাবনা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

২৮ মার্চ (শনিবার): 

দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন।

এরপর দুপুর ২টায় পাবনা সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাতযাপন করবেন।

২৯ মার্চ (রোববার): 

বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদরের আরিফপুর গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাতযাপন করবেন।

৩০ মার্চ (সোমবার): 

বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন। পরে সার্কিট হাউসে ফিরে রাতযাপন করবেন।

৩১ মার্চ (মঙ্গলবার): 

বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।