তারেক রহমানের সরকার জনগণের সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘তারেক রহমানের সরকার জনগণের সরকার। এই সরকার সব সময় জনগণের পাশে আছে। দুর্যোগে যখন যেখানে যা প্রয়োজন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত অর্থে যারা ক্ষতিগ্রস্ত হন সহায়তা পাবেন তারাই।

এখানে বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াত বিবেচনায় নেয়ার কোনো সুযোগ নেই। ’

আজ শুক্রবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান, পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র সরকারসহ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের একাংশের নেতাকর্মীরা।