ঢাকা সিটির ৩৩ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান শুক্কুর মাহমুদ

৭৪

আসিফ আলীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং রাজপথের লড়াকু সৈনিক কমীবান্ধব জননেতা জনাব শুক্কুর মাহমুদ। একইসাথে তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর থানা বিএনপির সফল নেতৃত্ব দিয়ে আসা এই কর্মীবান্ধব নেতা জানান, পৈত্রিক সূত্রে পাওয়া জনসেবার মানসিকতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি ৩৩ নং ওয়ার্ডের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান।

শুক্কুর মাহমুদ বলেন, “আমি কেবল পদ-পদবীর জন্য কাউন্সিলর হতে চাই না; আমি চাই ৩৩ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি হবে নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাদ মুক্ত এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত। জনগণের নাগরিক অধিকার সুনিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”

শুক্কুর কোম্পানির কর্ণধার ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত এই জননেতা কাউন্সিলর হিসেবে বিজয়ী হলে তার অগ্রাধিকার ভিত্তিক কাজের একটি তালিকা তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ওয়ার্ডজুড়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রাত্রীকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে অপরাধমুক্ত এলাকা গঠন, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ সকল নাগরিক সেবা যেন সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই পায়, তার ব্যবস্থা করা।

মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা শুক্কুর মাহমুদ স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এলাকাবাসীর মতে, শুক্কুর মাহমুদের মতো একজন দূরদর্শী এবং স্বচ্ছ ইমেজের ব্যক্তি কাউন্সিলর নির্বাচিত হলে ৩৩ নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে।

পরিশেষে, তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন এবং আগামী দিনের সুন্দর ও বৈষম্যহীন ৩৩ নং ওয়ার্ড গড়ার লড়াইয়ে সবার পাশে থাকার আহ্বান জানিয়েছেন।