তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দফতর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাকে বিদ্যমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত এই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করে গত ১২ মার্চ প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহেদ উর রহমান বর্তমানে ‘পলিসি ও স্ট্র্যাটেজি’ বিষয়ক দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এখন থেকে তিনি অতিরিক্ত হিসেবে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ এবং ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এই দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ উপদেষ্টাগণের দায়িত্ব বণ্টনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তার অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থাকবে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।