কর্মচারী টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ডিএমপি কমিশনার

১৪৫

করোনা ভাইরাসের টিকা না নিলে দোকানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির কর্তৃক টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, টিকা না নিলে কাউকে দোকান মালিক চাকরিতে রাখতে পারবে না। মালিক যদি চাকরিতে রাখেন তাহলে তারও খবর আছে। টিকা না নিলে দোকান মালিক ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।