অভিনেতা তিনু করিম মারা গেছেন 

৩৪

দেশের ছোটপর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু অভিনেতার মৃত্যুর খবরটি জানিয়েছেন।

জানা গেছে, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে যান অভিনেতা তিনু রকিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে টিভি নাটকে অভিষেক হয় তিনু করিমের। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি।