সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

৪৫

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে সোনার দম। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ৯৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

এর আগে, গত ১১ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।