যে আসন থেকে নির্বাচন করবেন আমিনুল হক

২২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা-১৬ আসনের জন্য সাবেক ফুটবলার আমিনুল হককে বেঁছে নিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আর ঢাকা-১৬ থেকে লড়াই করবেন আমিনুল হক। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতী গোলকিপার। তিনি ছিলেন গোলবারের নিচে অতন্দ্রপ্রহরী। অবসরের পর পুরোদস্তুর রাজনীতিবিদ। 

গোলবারের মতো এখন সামলান বিএনপির ঢাকা উত্তরের রাজনীতি। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। এবার আসন্ন নির্বাচনে এমপি পদে লড়াই করবেন তিনি।