বাবার ক্যামিও দৃশ্য নষ্ট করল ছেলের স্কুল লাইফ!

২২

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার ছেলে আয়ান হাশমি তার অভিনীত নতুন প্রজেক্ট ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে মোটেও খুশি নয়। অভিনেতার কথায়, আয়ান এখন স্কুলে যেতেও চাইছে না, কারণ বন্ধুদের মধ্যে এটি নিয়ে হাসি-ঠাট্টা চলছে।

ইমরান হাশমি বলেন, আয়ান সত্যিই খুব লজ্জিত। ওর স্কুলে কিছু সোসাইটি আছে যেখানে নানা বিষয় শেখানো হয়। কিন্তু ওর সব বন্ধু এখন ওকে জিজ্ঞেস করছে, তুমি কেন ‘ইনটিমেসি কোচ’ হচ্ছো না!

অভিনেতার কথায়, ছোট ছেলে আয়ান মজার ছলে এমন মন্তব্যও করেছে, তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছো। প্রতিদিন স্কুলে গেলে সবাই আমাকে এই কথা মনে করিয়ে দেয়… তুমি কি এটা বন্ধ করতে পারবে?

এই আলোচনা মূলত ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর একটি দৃশ্যকে কেন্দ্র করে। সেখানে অভিনেতা রাঘব জুয়েল শারীরিক ঘনিষ্ঠতা শেখার জন্য ইমরান হাশমির কাছে যান। উল্লেখ্য, সিরিজের এই ক্যামিও দৃশ্যে ইমরান হাশমি নিজেই অভিনয় করেছিলেন। অভিনেতা জানিয়েছেন, এই দৃশ্যটি আসলে একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি।