এক শব্দের নামধারীদের জন্য জার্মান দূতাবাসের বিশেষ নির্দেশনা

৪৯

যেসব ব্যক্তির নাম একটাই শব্দ বা এক নামের, তাদের জন্য জার্মান দূতাবাস বিশেষ নির্দেশনা দিয়েছে।

দূতাবাসের ফেসবুক পেজের বার্তা অনুযায়ী, আবেদনপত্র পূরণের সময় ওই একক নামকে প্রথম নাম (First Name) এবং শেষ নাম (Surname) উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে হবে।

দূতাবাস জানিয়েছে, সাধারণত আবেদনপত্রে দুটি অংশ থাকে – প্রথম নাম এবং শেষ নাম। কোন একটি অংশ ফাঁকা থাকলে বা সঠিকভাবে না লেখা হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই যথাযথভাবে নাম ব্যবহার করে আবেদনপত্র পূরণ করার জন্য দূতাবাস আবেদনকারীদের অনুরোধ করেছে।