যুদ্ধবিরতির জন্য যেসব প্রধান শর্ত দিল হামাস

২৩

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে মিসরে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এতে নিজেদের প্রধান কিছু শর্ত জানিয়েছে হামাস।

মঙ্গলবার সংগঠনটির মুখপাত্র ফাওজি বারহোম বলেছেন, মিসরে আলোচনারত তাদের প্রতিনিধিরা ‘সব বাধা অতিক্রম’ করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রধান শর্ত হামাস প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন।

সেগুলো হলো—

১. একটি স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

২. ইসরায়েলি সেনাদের গাজার সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে।

৩. কোনও ধরনের বাধা ছাড়া গাজায় ত্রাণ পৌঁছাতে দিতে হবে।

৪. বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরে যেতে দিতে হবে।

৫. গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। যেটির তত্ত্বাবধান করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন।

৬. আর বন্দি বিনিময়ের একটি ন্যায্য চুক্ত করতে হবে।

ফাওজি বারহোম অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা ‘আটকানো ও ব্যর্থ’ করে দেওয়ার চেষ্টা করছেন। যেমনটা ‘ইচ্ছাকৃতভাবে’ তিনি আগেও করেছিলেন।

সূত্র: আল-জাজিরা