মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি

 

সৌদি আরব, তুরস্কপাকিস্তানের ‘মক্কা চুক্তি’তে যোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশ বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রয়টার্সতথ্য জানিয়েছে।

 

এটি ন্যাটোর আদলে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি — এক দেশে হামলা হলে সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। চলতি মাসে মক্কায় তিন সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ এতে সই করেছে। তুরস্ক জানিয়েছে, চুক্তি সম্প্রসারণের সুযোগ আছে।

রয়টার্স জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে সৌদি আরব বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হলে বাংলাদেশ তাতে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।”

বিশ্লেষকরা বলছেন, এতে বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যের পররাষ্ট্রনীতি পরীক্ষার মুখে পড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান বলেন, সামরিক জোটে যোগ দিলে রপ্তানিনির্ভর অর্থনীতিতে ঝুঁকি তৈরি হতে পারে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়া মনে করেন, শুধু ভারত নয়, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক জটিল হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ-ভারত সম্পর্কে এখন টানাপোড়েন চলছে, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিও ঝুলে আছে।