জুলাইয়ের আত্মত্যাগ জাতীয় ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়: চট্টগ্রামের এসপি

১৬৮

Lজুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নগরীর নিউমার্কেটের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় অতিরিক্ত এসপি মো. সিরাজুল ইসলাম, মো. জুনায়েত কাউছার, মো. রাসেল ও মোহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে নীরবে দাঁড়ান তারা।

এসময় এসপি বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগ জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আত্মদান দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে প্রাণ হারান ওয়াসিম আকরামসহ শিক্ষার্থীরা। দিনটি স্মরণে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।