বিশ্বকাপ নিয়ে তর্কের জের: কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু

বিশ্বকাপ নিয়ে তর্কের জেরে কুমিল্লায় প্রাণ গেল এক ব্রাজিল সমর্থকের।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকার বাসিন্দা, তবে থাকতেন কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করিণী এলাকায়।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুরে এই ঘটনা ঘটে। কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুই আর্জেন্টিনা সমর্থক ব্রাজিল সমর্থক শরিফুলকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।