খামেনির বিদায় অনুষ্ঠানে যায়নি সৌদি ও গালফ দেশগুলো

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিনিধি পাঠালেও সৌদি আরবসহ গালফ অঞ্চলের কোনো দেশ অংশ নেয়নি।

ইরান খামেনিকে বিদায় জানাতে সপ্তাহব্যাপী আয়োজন করেছে। শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। আজ শুধু বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়েছে। শনিবার থেকে সাধারণ মানুষের জন্য কফিন উন্মুক্ত স্থানে নেওয়া হবে।

হাউজ অব সৌদ জানিয়েছে, ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় সৌদির পররাষ্ট্রমন্ত্রী অংশ নিলেও খামেনির বিদায়ে দেশটি থেকে কেউ আসেননি। শুক্রবার পর্যন্ত সৌদি কোনো প্রতিনিধি চূড়ান্ত করেনি।

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনও প্রতিনিধি পাঠায়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে পাল্টা হামলায় ইরান এসব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

হামলার দিনই পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন খামেনি। কিন্তু গালফ দেশগুলো এখনও আনুষ্ঠানিক শোক জানায়নি। এর মাধ্যমে তারা মূলত মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে অস্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকছে।

সূত্র: হাউজ অব সৌদ