মিরপুর ডিবির নতুন ডিসি রাকিব খান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খানকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খানকে ঢাকা মহানগর গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

রাকিব খান বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের ডিসি হিসেবে কর্মরত ছিলেন।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।