আফগানিস্তানে আবার ৫.৫ মাত্রার ভূমিকম্প

Earth
১০৪

আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বুধবার (২ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস পৃথক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়।

ভৌগলিকভাবে উচ্চমাত্রার সিসমিক জোনে থাকায় আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়।

এর আগে গত ২৭ জুন ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। সেবারও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

আফগানিস্তানে সবশেষ প্রাণঘাতী ভূমিকম্প হয় ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬.৩ মাত্রার ওই ভূমিকম্পে বাড়িঘর ধসে ৭ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছিলেন।

সূত্র: এনডিটিভি, আনাদোলু