তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস চীনের

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং।

বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঐকমত্য হয়। প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা চান।

চীনের মন্ত্রী বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

তিনি বাংলাদেশি পানি বিশেষজ্ঞদের চীনে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান।