মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল

১০৩

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল না ব্রাজিল। মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২১ মিনিটে এগিয়ে যায় মরক্কো। ব্রাহিম দিয়াজের পাসে গোল করেন ইসমায়েল সাইবারি।

পিছিয়ে পড়ার পর ৩২ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ূস জুনিয়র। বাম প্রান্ত থেকে একক নৈপুণ্যে গোল করেন তিনি। এটি হলুদ জার্সিতে ভিনির ৫০তম গোল।

নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল শুরুতে গোছানো ছিল না। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণে গেলেও আর গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির ব্রাজিল ও মরক্কো।

ম্যাচের আগে মরক্কোর আশরাফ হাকিমি বলেছিলেন, আনচেলত্তির সব বই পড়া শেষ। মাঠে সেটাই করে দেখাল আফ্রিকার দলটি।