রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নে ষড়যন্ত্র: প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ আব্দুস সালাম সরকারের

১৬৫

রাসেল হাওলাদার, ঢাকা: সম্প্রতি কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও পত্রিকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম সরকার-এর বিরুদ্ধে উত্তরা বিডিআর মার্কেটকে কেন্দ্র করে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটিকে তিনি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

এক প্রতিবাদলিপিতে মোঃ আব্দুস সালাম সরকার বলেন, সংশ্লিষ্ট সংবাদটি প্রকাশের আগে কোনো ধরনের সঠিক তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হয়নি। বরং একপক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে একজন সুনামধন্য ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং সরকার বিল্ডার্স-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মোঃ আব্দুস সালাম সরকার সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।