অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোস্তফা কামাল তোহা, ঢাকা, প্রিয় আলো: টেলিভিশন ও রেডিওর উপস্থাপক, সংবাদ পাঠক, সঞ্চালক এবং ধারাভাষ্যকারদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (আজ) ৬ ও ৭ জুন রাজধানীর নিকেতনে অবস্থিত এবিসি কার্যালয় ও রিক্রিয়েশন সেন্টারে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত উপস্থাপক, সঞ্চালক, সংবাদ পাঠক ও ধারাভাষ্যকাররা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে থাকবে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক পর্ব এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রথম কেক কাটা হবে ৬ জুন (শনিবার) রাত ৮টায়। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ জুন (রবিবার) রাত ১২টা ১ মিনিটে এবং তৃতীয় পর্বের কেক কাটা হবে একই দিন রাত ৮টায়।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকল সদস্য, শুভানুধ্যায়ী ও অতিথিদের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)-এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

স্থান: এবিসি কার্যালয় ও রিক্রিয়েশন সেন্টার, লেভেল-২, বাড়ি ৮৭-৮৯, রোড-৪, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা।