দ্বিতীয়বার মা হলেন চিত্রনায়িকা বুবলী, ঘরে এল কন্যাসন্তান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সুখবর জানান।

ফেসবুকে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। যারা দোয়া করেছেন, শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। মেয়ের জন্য সবার দোয়া চান তিনি।

পোস্টের সঙ্গে দেওয়া ছবি অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগও করেন বুবলী।

খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।

উল্লেখ্য, বুবলী ও শাকিব খানের বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। ২০২০ সালের ২১ মার্চ জন্ম নেয় তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর।