পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

৩৫
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ঢাকা অফিস: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্পূর্ণ শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তবে তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।