রামিসা হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ

২৯

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে করতে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

শনিবার (২৩ মে) আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর সেকশন ৪৯২ অনুযায়ী ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার ২০/০৫/২০২৬ তারিখের মামলা নং ৩৫-এ রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য একজন আইনজীবীকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ ধারা এবং ২০১ পেনাল কোডে দায়ের হয়েছে।

গত ১৯ মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ ও বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়।

প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করা হয়। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।