স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন তারেক রহমান

৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন।

এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রদর্শনী শেষে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সেখানে খালখনন কর্মসূচি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে।