শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা : ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪

৩৪

ঈদুল আজহার ছুটির আগে গ্রাহকদের নির্ধারিত সময়েই বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

শুক্রবার (২২ মে) এক বার্তায় সংস্থাটি জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (২৩ মে) সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকরা অফিসে বা ব্যাংকে গিয়ে বিল দিতে পারবেন।

যাদের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ ২৩ মে, তারা জরিমানা ছাড়া বিল দিতে চাইলে শনিবারের মধ্যেই পরিশোধ করতে হবে। অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।