গ্রিন কার্ডের জন্য নিজ দেশে ফিরতে হবে বিদেশিদের: ইউএসসিআইএস

২৭

যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড পেতে হলে এখন নিজ দেশে ফিরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

শুক্রবার (২২ মে) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক নীতি স্মারকলিপিতে এ নির্দেশনা দিয়েছে। সংস্থাটি জানায়, গ্রিন কার্ড চাইলে আবেদনকারীকে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশ থেকে প্রক্রিয়া শুরু করতে হবে।

৬০ বছরের বেশি সময় ধরে অপরিবর্তিত থাকা নিয়মে এটি ট্রাম্প প্রশাসনের বড় পরিবর্তন। ক্যাটো ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বর্তমানে ১০ লাখের বেশি অভিবাসী গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন।

এতদিন দুইভাবে আবেদন করা যেত: বিদেশে মার্কিন কনস্যুলেটে, অথবা যুক্তরাষ্ট্রে থেকেই ‘অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস’ প্রক্রিয়ায়। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে থাকা অনেক আবেদনকারীকে মামলা চলাকালে দেশ ছাড়তে হতে পারে। এতে চাকরি, বাড়ি ও পরিবার থেকে অনির্দিষ্টকাল বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হবে।

বিচারাধীন মামলাগুলোর ওপর এর প্রভাব কী হবে, তা এখনও স্পষ্ট নয়।