ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে ঝিনাইদহে।

শহরের পুরাতন ডিসি কোট জামে মসজিদে শুক্রবা (২২ মে) জুমার নামাজ শেষে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।

এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এনসিপি নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি।