ছুটির দিনে হেঁটে গুলশান কার্যালয়ে গেলেন তারেক রহমান

৩৬

সরকারি ছুটির দিনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে কার্যালয়ে যান তিনি।

তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতেই ছুটির দিনে দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।

এর আগে চলতি বছর ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন তিনি। এবারও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চেক সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেবেন তারেক রহমান।