ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে সারাদেশে তিন দিনের ভূমিসেবা মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে মেলার উদ্বোধন হয়। একই সঙ্গে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে কার্যক্রম শুরু হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এবারের প্রতিপাদ্য— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতীতে মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ ভূমিসেবায় ভোগান্তির শিকার হতেন। বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলাতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে।