মেসির পায়ে বল গেলেই হার্টবিট বেড়ে যায়: পরীমণি

২৮

আবারও আলোচনায় ঢালিউড অভিনেত্রী পরীমণি। তবে এবার ব্যক্তিগত বিষয় নয়, লিওনেল মেসি ও ফুটবলের প্রতি ভালোবাসা নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির ‘ডাইহার্ড ফ্যান’। তার ভাষায়, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”

মেসির খেলা দেখার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”

বিশ্বকাপ ও ফুটবল নিয়ে পরীমণির এই আবেগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। অনেকে তার ফুটবলপ্রেমকে আন্তরিক বলে মন্তব্য করছেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব পরীমণি ব্যক্তিগত জীবন ও সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন।