মুশফিকের সেঞ্চুরিতে ১৬ হাজার রানের মাইলফলক, বড় লিড বাংলাদেশের

২৫

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বাংলাদেশ তৃতীয় দিনে ব্যাট করতে নামে। দিনের শুরুতেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি।

এরপর ক্রিজে আসা লিটন দাস শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। তাকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক এবার ছিলেন সাবলীল। চা বিরতির আগে ৯০ রানে অপরাজিত ছিলেন তিনি।

বিরতির পর মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি তুলে নেন মুশফিক। আটটি চার ও এক ছক্কায় শতক পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের ক্লাবে ঢুকলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

লিটন ৯২ বলে ৬৯ রান করে ফেরেন। মেহেদী হাসান মিরাজ করেন ১৯ রান। মুশফিক ১০৩ রানে অপরাজিত আছেন, তাইজুলের সংগ্রহ ৯ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৬ উইকেটে ৩২৫ রান করেছে। পাকিস্তানের চেয়ে ৩৭১ রানে এগিয়ে আছে টাইগাররা।