ঢাকা উত্তর-দক্ষিণে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুজাহিদ ও মারুফ

২১

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং দক্ষিণে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশ নেবে, কোনো জোটে যাবে না।

সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম ও সহপ্রচার সম্পাদক শরীয়াতুল্লাহসহ অন্যরা।