জেবার অভিযোগে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিল

৫০

অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর বাতিল করা হয়েছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট। এতে আপাতত বন্ধ হলো সিনেমাটির মুক্তির পথ।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছিল। অভিযোগের পর বিষয়টি পুনরায় পর্যালোচনা করে সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএফডিসি সূত্র জানায়, জেবা জান্নাত লিখিত অভিযোগে বলেন, কাজ শুরুর সময় তাকে নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট বলে জানানো হয়েছিল। কিন্তু পরে তাকে না জানিয়েই সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। এটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে চিত্রনায়িকা মৌসুমীও মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, শুরুতে প্রকল্পটি স্বল্পদৈর্ঘ্য নাটক বা টেলিফিল্ম হিসেবেই পরিকল্পনা করা হয়েছিল। পরে সিনেমায় রূপ দেওয়ার উদ্যোগ তাকে বিস্মিত করেছে।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। তিনি নিজেও এতে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে রয়েছেন জেবা জান্নাত ও মৌসুমী।