শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে: স্পিকার

৫৫

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে। এই জাদুঘর যতদিন থাকবে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ।

মঙ্গলবার (১২ মে) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্পিকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে। এই জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এটি হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।

অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন দাবি করে তিনি বলেন, মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড জাদুঘরে আছে।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, জুলাইয়ের শেষ কিংবা আগস্টের এক তারিখ জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে।