রাষ্ট্র এখনও এনালগে দাঁড়িয়ে আছে, ডিজিটালাইজেশনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

১৪১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের অবকাঠামোকে ডিজিটালাইজেশন করতে সরকার কাজ করছে। তবে রাষ্ট্র এখনও এনালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে, বাটন ফোনের মতো। যার ফলে সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে কোনো ছক বেঁধে দেওয়ার সুযোগ হচ্ছে না।

রোববার (১০ মে) সকালে রাজধানীর ডেফোডিল ভবনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, এখনকার গণমাধ্যমের বড় প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কাজের জন্য নির্দিষ্ট নীতিমালা না থাকায় সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটি বড় বাধা সৃষ্টি করছে।

অনুষ্ঠানে বক্তারা তরুণদের মূল্যবোধ তৈরি করে এমন কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচারের আহ্বান জানান। এ সময় স্থায়ী শিক্ষা কমিশন কার্যকর করাসহ পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন আলোচকরা।