জোটের সমর্থন হারিয়ে সরকার গঠনে ব্যর্থ থালাপতি বিজয়

১০৫

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা থালাপতি বিজয় এক রাতেই হোঁচট খেলেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে বৈঠকে সরকার গঠনের আমন্ত্রণ পাননি তিনি। কারণ, জাদুর সংখ্যা ১১৮ ছুঁতে পারেনি তার জোট।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রথমে পাশে থাকার কথা বললেও শেষ মুহূর্তে ডিএমকে জোটে চলে গেছে। দুটি আসন হারিয়ে বড় ধাক্কা খায় বিজয় শিবির।

ভিসেকে সমর্থন দিলেও রাজ্যপালের কাছে চিঠি জমা দেয়নি। উল্টো উপমুখ্যমন্ত্রীর পদ চেয়ে নতুন শর্ত জুড়ে দিয়েছে, সঙ্গে জানিয়েছে অবস্থান পুনর্বিবেচনার কথা।

রাজ্যপাল সাফ জানিয়ে দেন— সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া শপথের আমন্ত্রণ নয়।

আপাতত জোটের গণিতে পিছিয়ে পড়লেন থালাপতি বিজয়। পরের চাল কী হবে, তা ঠিক হবে নতুন দর-কষাকষিতেই।