৭ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন

৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন রোববার বিকেল ৩টায়। এটি হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক সাইদুজ্জা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

১৪৩৩ বঙ্গাব্দের ২৪ জ্যৈষ্ঠ মোতাবেক ৭ জুন শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে।

এই অধিবেশনে আগামী অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন ও পাস করা হবে।