কোরবানির চামড়া সংরক্ষণে গ্রামে-উপজেলায় ফ্রি লবণ দেবে সরকার

১১১

কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কোরবানির পর চামড়া সাত দিন পর্যন্ত গ্রাম ও উপজেলা পর্যায়েই লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।

তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে। একই সঙ্গে গরমে চামড়া নষ্ট হওয়ার প্রবণতাও ঠেকানো যাবে। সে জন্য সরকার সংরক্ষণে প্রয়োজনীয় লবণ বিনামূল্যে দেবে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।