পুত্রকে কাঁধে নিয়ে সুইমিং পুলে পরীমণি, বাবা-মায়ের দায়িত্ব এড়ানোদের জন্য দিলেন ‘অভিশাপ’

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি আবারও ব্যক্তিগত জীবনের অনুভূতি শেয়ার করে আলোচনায়।

বুধবার (৬ মে) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, সবুজে ঘেরা পরিবেশে সুইমিং পুলের নীল জলে সাঁতার কাটছেন পরীমণি। আর তার কাঁধে চড়ে আনন্দ করছে ছেলে পূণ্য, যার ভালো নাম শাহীম মুহাম্মদ রাজ্য। মা-ছেলের এই খুনসুটির মুহূর্ত নেটিজেনদের মন ছুঁয়েছে।

ভিডিওটির ক্যাপশনে সিঙ্গেল মাদার হিসেবে নিজের উপলব্ধি তুলে ধরেন পরীমণি। তিনি লেখেন, “সন্তান কাঁধে করে বড় করতে পারার তৌফিক আল্লাহ সবাইকে দেন না। যেসব বাবা-মা সন্তানের প্রতি এই দায়িত্ব এড়িয়ে যায়, তাদের নিজের প্রতি কেয়ার করার তৌফিকও আল্লাহ যেন তাদের না দেন। জি, ইহা একটি অভিশাপমূলক পোস্ট। ঠিকই ধরেছেন।”

পরীমণির এই আবেগঘন পোস্টে সমর্থন জানিয়ে কমেন্ট করেছেন হাজারো ভক্ত। আঁখি নামের একজন লিখেছেন, “আমি আমার সন্তানের হাত এক মুহূর্তের জন্যও ছাড়িনি।” দুর্জয় নামের আরেক ভক্ত মন্তব্য করেন, “তুমি নায়িকা হিসেবে কেমন মানুষ তা জানি না। তবে সন্তানের জন্য মা হিসেবে পারফেক্ট মানুষ।”

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরিফুল রাজ কে বিয়ে করেন পরীমণি। ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিকভাবে দ্বিতীয়বার আনুষ্ঠানিকতা সারেন তারা। একই বছরের ১০ আগস্ট জন্ম নেয় তাদের ছেলে পূণ্য। পরে এক কন্যাসন্তান প্রিয়মকে দত্তক নেন পরীমণি। প্রায় ৩ বছর আগে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে দুই সন্তানকে নিয়েই সংসার আর ক্যারিয়ার সামলাচ্ছেন এই অভিনেত্রী। আপাতত কাজ ও সন্তানরাই তার জীবনের মূল কেন্দ্রবিন্দু।