‘তৃণমূলপন্থী নই, মমতা হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিল’: কবীর সুমন

২৪

ছাব্বিশের ভোটে বাংলায় পালাবদল হতেই সুর পাল্টালেন কবীর সুমন। মার্চে ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন যিনি, তিনিই এখন বলছেন, আমি তৃণমূলপন্থী নই।

মঙ্গলবার রাতে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন এই সঙ্গীত শিল্পী। বলেন, আমি তো তৃণমূলের সদস্য নই, তৃণমূলপন্থীও নই। আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তাঁর আগে আমি কোনও পার্টির সদস্যও ছিলাম না।

গত দেড় দশকে তৃণমূলের সঙ্গে সুমনের ঘনিষ্ঠতা ছিল ওপেন সিক্রেট। বিজেপি ক্ষমতায় আসার পর সেই সম্পর্কে ছেদ পড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পনেরো বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মসনদে এখন বিজেপি। আর সেই হাওয়া বদলের সঙ্গে সঙ্গেই কবীর সুমনের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।