মেট গালায় ‘জীবন্ত ভাস্কর্য’ হয়ে আলোচনায় হেইডি ক্লাম

৩৪

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে আলোচিত মঞ্চ মেট গালায় এবার ভিন্নধর্মী উপস্থিতি দিয়ে সব আলো কেড়ে নিয়েছেন জার্মান সুপারমডেল হেইডি ক্লাম। রেড কার্পেটে তিনি হাজির হন যেন এক জীবন্ত শিল্পকর্ম। মুহূর্তেই তার লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এবারের থিমের সঙ্গে মিল রেখে হেইডির পোশাক ও মেকআপে ফুটে উঠেছে ভাস্কর্য-অনুপ্রাণিত নকশা। পুরো শরীরজুড়ে ছিল নিখুঁত কারুকাজ, যা তাকে একেবারে মূর্তির মতো স্থির ও নিখুঁত লুকে উপস্থাপন করেছে। আলো আর ছায়ার খেলায় মনে হচ্ছিল যেন গ্যালারিতে রাখা কোনো শিল্পকর্ম হেঁটে আসছে।

দর্শক ও ফ্যাশন সমালোচকরা তার এই লুককে সাহসী, সৃজনশীল এবং অত্যন্ত ব্যতিক্রমী বলে আখ্যা দিয়েছেন। মেট গালা বরাবরই অভিনব ও চমকপ্রদ ফ্যাশনের জন্য পরিচিত। তবে হেইডি ক্লামের এবারের উপস্থিতি সেই চমকের মাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।