ভোটের ফলাফলের দিনে প্রিয় পোষ্য হারালেন সাংসদ-অভিনেতা দেব

২৭

ভারতে নির্বাচনের ফল ঘোষণার দিনেই ব্যক্তিগত শোকের মুখে পড়লেন টলিউড অভিনেতা ও সাংসদ দেব।

সোমবার (৪ মে) সকালে তার পোষা কুকুর ‘লাকি’ মারা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে লাকিকে লালন-পালন করছিলেন দেব। পরিবারের সদস্যের মতোই ছিল লাকি। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা।

রাজনীতি ও শুটিংয়ের ব্যস্ততার মাঝেও পোষ্যদের জন্য সময় বের করতেন দেব। লাকি ছিল তার বিশেষ প্রিয়। বিদেশ থেকে ফিরে লাকির সাথে কাটানো মুহূর্ত, খেলার ভিডিও তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করতেন।

লাকির মৃত্যুর পর আবেগঘন পোস্ট দিয়েছেন দেব। লিখেছেন, ‘তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিলিস, লাকি। শান্তিতে থাক। আবার খুব তাড়াতাড়ি ফিরে আয়।’

শুধু বাড়ি নয়, শুটিং সেটেও লাকিকে সাথে রাখতেন তিনি। ‘কিডন্যাপ’ ছবির ‘মনটা কথা শোনে না’ গানের মহড়ার সময়ও লাকি তার পাশে ছিল।

ঘটনা জানার পর সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন ভক্তরা। অনেকেই এই কঠিন সময়ে দেবের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ করেছেন।