বিজেপির জয়ে উচ্ছ্বসিত মোদি, কৃতিত্ব দিলেন তৃণমূলের কর্মীদের

২৭

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মোদি বলেন, কয়েক প্রজন্মের কর্মীদের নিরলস পরিশ্রম আর আত্মত্যাগের ফসল এই রেকর্ড জয়। তাদের অক্লান্ত চেষ্টা ছাড়া বাংলায় বিজেপির এই উত্থান অসম্ভব ছিল।

প্রধানমন্ত্রী লেখেন, “প্রতিকূল পরিবেশে দাঁড়িয়েও আমাদের কর্মীরা উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তারাই দলের মূল শক্তি, তাদের স্যালুট।”

এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ২৯৪ আসনের মধ্যে ২০৫টিতেই এগিয়ে আছে বিজেপি। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র ৮২টি আসনে। ফলাফলের এই প্রবণতা বজায় থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তে যাচ্ছে বিজেপি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস